দেশের বাজারে আসুসের ২০০ সিরিজের সপ্তম প্রজন্মের মাদারবোর্ড
নিজস্ব প্রতিবেদক:
মাদারবোর্ড মূলত কম্পিউটারের সবগুলো কম্পোনেন্টের মধ্যে সুষম সমন্বয় সাধণ করে থাকে। তাই মাদারবোর্ডের উপর কম্পিউটারের পারফরম্যান্স বহুলাংশে নির্ভর করে।
তাই কম্পিউটারের পারফরম্যান্স ও গ্রাহকদের চাহিদার দিকে লক্ষ রেখে আসুস বাংলাদেশের একমাত্র পরিবেশক গ্লোবালব্র্যান্ড প্রাইভেট লিমিটেড নিয়ে এল পূর্ণ পরিসরে সপ্তম প্রজন্মের আসুস মাদারবোর্ড।
এই নতুন ২০০ সিরিজের বোর্ডগুলো ইন্টেল এর সর্বাধুনিক সপ্তম প্রজন্মের ক্যাবিলেক প্রসেসর সাপোর্ট করে। যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৭,৮০০ টাকা থেকে শুরু করে ৩৭,০০০ টাকা পর্যন্ত।
এবং সাথে থাকছে ৩ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। এই মাদারবোর্ডগুলো পাওয়া যাচ্ছে গ্লোবালব্র্যান্ডের যেকোন শাখায় অথবা নির্ধারিত ডিলার হউজে। বিস্তারিত জানতে: ০১৭১৩২৫৭৯৩৮।