মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

SONALISOMOY.COM
ফেব্রুয়ারি ৮, ২০১৭
news-image

বগুড়া প্রতিনিধি:
বগুড়ার কাহালু উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন দুই ডাকাত নিহত হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজার এলাকায় কথিত এই বন্দুকযুদ্ধ হয়।

পুলিশের বিবরণ অনুযায়ী, নিহত দুজন হলেন দুলাল (৪৫) ও ইব্রাহিম (৪৬)। তাঁদের ঠিকানা জানাতে পারেনি পুলিশ।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম বলেন, একদল লোক ডাকাতির উদ্দেশ্যে জড়ো হচ্ছিল বলে খবর পায় পুলিশ। ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতেরা। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে দুজন গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোরে তাঁদের মৃত্যু হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে।