ছিনতাইকারীর কবলে পরে ডিপজলের ম্যাকআপ ম্যান হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর কালশী এলাকায় গতকাল রাতে ছিনতাইকারীর কবলে পড়ে আহত হয়েছেন অভিনেতা ডিপজলের ম্যাকআপ ম্যান রাসেল। তাকে মিরপুর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ম্যাক আপ ম্যান রাসেল জানান তিনি বাড়িতে যাবার উদ্দেশ্যে গতকাল সন্ধ্যার দিকে ২২তালা আদর্শ নগর রাস্তা দিয়ে যাচ্ছিল এমন সময় সেখানে দাঁড়িয়ে ছিলেন সাধারণ কিছু অজ্ঞাত কয়েকজন যুবক এসে তাকে চারদিক হতে ঘিরে ফেলে।
তার কাছ সাথে ২৫শ টাকাসহ ব্যবহৃত ১টি স্মার্টফোন নিয়ে নেয়। সে বাধা দেয়ার চেষ্টা করলে গুরুতর আহত করে রাস্তা পাশে ধাক্কা দিয়ে ফেলে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।