মঙ্গলবার, ২ জুন, ২০২৬

বাগমারায় আ’লীগ নেতার ভাইয়ের মৃত্যুতে এমপি এনামুলের শোক প্রকাশ

SONALISOMOY.COM
এপ্রিল ১৬, ২০১৮
news-image

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, মচমইল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আহসান হাবিব এর ছোট ভাই আব্দুস সালাম (৪০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ….. রাজিউন)।

আব্দুস ছালাম দীর্ঘদিন থেকে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। অসুস্থ অবস্থায় তাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালে রোববার তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি। সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। তাঁর বাড়ি উপজেলার আউচপাড়া ইউনিয়নের শারন্দী গ্রামে।

মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। সোমবার সকালে মরহুমের জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। মরহুমের জানায়ায় উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ পৌর সভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দীন আহম্মেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, আউচপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সরদার জান মোহম্মাদ, শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাকিম প্রামানিক,উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, স্থানীয় সাংসদের প্রেস সচিব জিল্লুর রহমান সহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তি।