স্যামসাং ও এডিসন ইলেকট্রনিক্সের মধ্যে ভিআরএফ পার্টনারশিপ চুক্তি
নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি স্যামসাং এবং এডিসন ইলেকট্রনিক্স লিমিটেডের মধ্যে ভিআরএফ পার্টনারশিপ চুক্তি হয়েছে। এই চুক্তির আওতায় গ্রাহকরা অ্যাডিসন ইলেকট্রনিক্স থেকে স্যামসাং এর ওয়ারেন্টি এবং সার্ভিস সহ স্যামসাং ভিআরএফ এয়ার-কন্ডিশনিং সিস্টেম ক্রয় করতে পারবেন।
এডিসন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া শাহীদ এর উপস্থিতে স্যামসাং এর কান্ট্রি ম্যানেজার সেংউন ইয়ন এবং এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশীদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এসময় এডিসন ইলেক্ট্রনিক্স এর বিজনেস ডিরেক্টর জাফরুল আলম খান সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।