বাগমারায় কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত
বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি সুষ্ঠ ভাবে পরিচালনার লক্ষ্যে বৃহস্পতিবার তিন বছর মেয়াদী এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
উপজেলার বিআরডিবি কার্যালয়ের হলরুমে বেলা ১১ টা থেকে ২ টা ৩০মিনিট পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনে ৩৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন এস.এম সেকেন্দার আলী। তার নিকটম প্রার্থী ইউনুস আলী ২৭ ভোট পেয়ে পরাজিত হন।
বিনা প্রতিদন্দ্বীতায় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুস সামাদ এবং পরিচালক পদে উপজেলার ৬টি ব্লকের মধ্যে ৫টি ব্লকে একজন করে বিনা প্রতিদন্দ্বীতায় নির্বাচিত হন। এরা হলেন জিল্লুর রহমান, আতাব আলী, বদর উদ্দীন, আব্দুর রাজ্জাক, আকরাম হোসেন।