বাগমারা মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি: বাগমারার তাহেরপুর ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে কাজিম মন্ডল (৪০) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
রবিবার রামরামা গ্রামের প্রেমতলির ইটভাটা সংলগ্ন থেকে তাকে গ্রেফতার করা হয়।
তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই লুৎফর রহমান জানান, রবিবার দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে রামরামার প্রেমতলি ইটভাটা সংলগ্ন এলাকা থেকে ১০ লিটার চোলাই মদ সহ কাজিমকে আটক করা হয়। সে তাহেরপুর সহ বাগমারা ও পুঠিয়ার বিভিন্ন এলাকায় কৌশলে দীর্ঘদিন যাবৎ মাদক সরবরাহ করে আসছিল।
সে মাদক ব্যবসায়ী কাজিম তাহেরপুর পৌর এলাকার ২নং ওয়ার্ড কামারপাড়ার মৃত- ঘেতু মন্ডলের ছেলে।