কেটুর পরিবারের হাতে দশ লাখ টাকার চেক প্রদান করলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মরহুম এ.এইচ.এম খালেদ ওয়াশী কেটুর পরিবারের নিকট দশ লাখ টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মস্তিস্কে রক্তক্ষরণ হয়ে গত ৭ সেপ্টম্বর ঢাকার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারী বাসভবন গণভবনে জেলা যুবলীগের উদীয়মান সাধারণ সম্পাদক এ.এইচ.এম খালেদ ওয়াশী কেটুর স্ত্রী এবং সন্তানের হাতে দশ লাখ টাকার চেক তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।