বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

তাহেরপুরে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করলেন মেয়র কালাম

SONALISOMOY.COM
জানুয়ারি ১, ২০২০
news-image

নিজেস্ব প্রতিনিধি: বাগমারার তাহেরপুর পৌরসভায় রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার ১ জানুয়ারি, বেলা সাড়ে ১২টার দিকে তাহেরপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কলেজ মোড় থেকে বাছিয়াপাড়া পুকুরপাড় দিয়ে তাহেরপুর-মোহনগঞ্জ রোড় পর্যন্ত প্রায় ১কিলোমিটার (আরসিসি) রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন, পৌর মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

এলাকার সাধারণ মানুষ রাস্তাটির পাকাকরণ কাজের উদ্বোধন করায় সন্তষ্টি প্রকাশ করে বলেন,দীর্ঘদিন ধরে এই রাস্তায় চলাচলে এলাকার মানুষের ব্যাপক ভোগান্তি পোহাতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে পানি জমে কর্দমাক্ত রাস্তায় চলাচলের অনুপোযোগি হয়ে পড়ে। এলাকাবাসি মেয়র কালাম এর এই উদ্যেগের সাধুবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন,তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো.আবু বক্কর মৃধা মুনসুর,পৌরসভার প্রধান প্রকৌশলী আব্দুল কাদের,প্যানেল মেয়র ১নম্বর ওয়ার্ড কমিশনার বাবুল খাঁ,২নম্বর ওয়ার্ড কমিশনার আলম সরদার,পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: রফিক, পৌর প্রকৌশলী জাহিদ হোসেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফাতেমা বেওয়া, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: আযম। অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন,পৌরসভার কর্মচারী ও কর্মকর্তাবৃন্দ।