রবিবার, ৩১ মে, ২০২৬

জঙ্গিবাদ ও মাদকমুক্ত জীবন গড়তে শপথ নিলেন বাগমারায় ৮ শত শিক্ষার্থী

SONALISOMOY.COM
জানুয়ারি ৭, ২০২৩
news-image

সোনালী সময় ডেক্স: বাগমারায় সালেহা ইমারত ফাউন্ডেশনের উদ্যোগে ২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সকালে এ উপলক্ষে ভবানীগঞ্জ নিউমার্কেট মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮১৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয় সালেহা ইমারত ফাউন্ডেশনের পক্ষ থেকে।
সংবর্ধনা অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি শপথ বাক্য পাঠ করান শিক্ষার্থীদের। এ সময় মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব ও সংবিধানের প্রতি অনুগত থাকারও শপথ পড়ানো হয়। এছাড়া দেশ ও জাতির প্রয়োজনে জীবন উৎসর্গ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বপ্নের উন্নত সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলা, বাবা-মা ও শিক্ষকদের পরামর্শ সর্বদা মেনে চলা এবং জীবনের শেষ দিন পর্যন্ত বাবা-মায়ের প্রতি অনুগত থাকার শপথ পড়ানো হয়। অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।