বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

দক্ষিণ বনশ্রীতে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু

SONALISOMOY.COM
মার্চ ৩০, ২০২৬
news-image

রাজধানীতে আরো একটি ফ্ল্যাগশিপ স্টোর চালু করেছে লাক্সারি লাইফস্টাইল ব্র্যান্ড ইল্লিয়ীন। সম্প্রতি ঢাকার দক্ষিণ বনশ্রীতে এল ব্লকের লন্ডন টাওয়ারে নতুন এই ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু করে। পাঁচ দিনব্যাপী ‘গ্র্যান্ড ওপেনিং’ আয়োজনের মাধ্যমে নতুন এই স্টোর চালু করা হয়। নতুন ফ্ল্যাগশিপ স্টোরটি কেবল কেনাকাটার জন্য নয়, বরং রুচিশীল ক্রেতাদের জন্য শৈল্পিক অভিজ্ঞতার কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে।

গ্র্যান্ড ওপেনিং আয়োজনে আধুনিক ও রুচিশীল ক্রেতাদের সামনে অনন্য ও লাক্সারি রিটেইল অভিজ্ঞতা তুলে ধরা হয়। আধুনিক নকশা ও পরিমিত আভিজাত্যের সমন্বয়ে সাজানো এই স্টোরে আগত দর্শনার্থীদের জন্য ছিল বিশেষ ইন-স্টোর সারপ্রাইজ। আয়োজনে শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখদের উপস্থিতি দেখা গেছে। বিশেষ করে ব্র্যান্ডটির মেন্সওয়্যার, উইমেন্সওয়্যার, কিডসওয়্যার, ফুটওয়্যার, ফ্র্যাগরান্স ও অ্যাকসেসরিজ কালেকশন দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রতিটি বিভাগ এমনভাবে সাজানো হয়েছে যেন ক্রেতারা স্বাচ্ছন্দ্যে তাদের পছন্দের কালেকশন ঘুরে দেখতে পারেন।

এ বিষয়ে ইল্লিয়ীনের সেলস অপারেশনস ম্যানেজার শাহিন আলম বলেন, “বনশ্রী এলাকার ক্রেতাদের পক্ষ থেকে আমরা যে অভাবনীয় সাড়া পাচ্ছি, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। ক্রেতাদের জন্য আভিজাত্য আর আন্তর্জাতিক মানের রিটেইল কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”