বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

শুভ-প্রসূনের ‘মৃত্যুপুরী’

SONALISOMOY.COM
ফেব্রুয়ারি ২০, ২০১৬

বিনোদন প্রতিবেদক: গেল বছরের সেপ্টেম্বরে মহরতের পরপরই শুরু হয়েছিলো আরিফিন শুভ ও প্রসূন আজাদ জুটির প্রথম চলচ্চিত্র ‘মৃত্যুপুরী’র চিত্রধারণের কাজ। অস্ট্রেলিয়ার বিভিন্ন লোকেশনে শুটিং শেষে অক্টোবরেই দেশে ফিরেন তারা। তারপর থেকেই ‘মৃতুপুরী’ নিয়ে আর কোন আলাপ নেই। অবশেষে গতকাল ১৯ ফেব্রুয়ারি অনলাইনে ছবিটির ফাস্ট লুক অর্থ্যা প্রথম টিজার প্রকাশ করা হয়েছে।2016_02_20_15_09_01_JgE1c7x6W8wJEcowyehEPPd8q2tbE5_original

দেশ বাংলা ও বাজ ফিল্মের ব্যানারে ‘মৃতুপুরী’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জায়েদ রিজওয়ান। অ্যাকশনধর্মী এ ছবির চিত্রধারণের কথা ছিলো অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনির বিভিন্ন লোকেশনে। কিন্তু শেষ পর্যন্ত শুধু সিডনিতেই দৃশ্যধারণ করতে সক্ষম হয় পরিচালক। মূলত লোকেশনে বৈচিত্র আনতেই সিডনির হারবার ব্রিজও অপেরা হাউসসহ বিভিন্ন লোকেশনে চিত্রধারণ করা হয়েছে।

এদিকে গতকাল ছবিটির অফিসিয়াল ফেসবুকে পেইজে প্রকাশিত ১ মিনিট ১০ সেকেন্ডের টিজারে আরিফিন শুভর অ্যাকশন লুক ছাড়াও প্রসূনের গ্ল্যামারাস উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। তাছাড়া প্রথমবারের মতো কোন বাংলা চলচ্চিত্রে অস্ট্রেলিয়ার বিভিন্ন লোকেশনগুলোকে এমন ভাবে তুলে ধরা হয়েছে, যা আগে কখনও দেখা যায়নি।
উল্লেখ্য, ‘মৃতুপুরী’ ছবিতে আরিফিন শুভ ও প্রসূন আজাদ ছাড়াও অভিনয় করেছেন সাইফুল্লাহ আকবর সাদি, তানকিন রহমান, অদিতি শ্রেয়সী বড়ুয়াসহ বেশ কয়েকজন বিদেশি অভিনেতা অভিনেত্রী।

‘মৃত্যুপুরী’র প্রথম ঝলক