জেলার শ্রেষ্ঠ এসআই এর পুরস্কার পেলেন বাগমারা থানার এসআই রাজিব
বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা থানার এসআই রাজিব হাসান রাজন পেলেন জেলার শ্রেষ্ঠ এসআই এর পুরস্কার। শনিবার রাজশাহী পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় বাগমারা থানার এসআই রাজিব হাসান রাজনের হাতে বিশেষ সম্মাননা সনদ ও আর্থিক উপহার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া,পুঁঠিয়া সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আসলাম উদ্দীন,বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সেলিম হোসেনসহ পুলিশের অনেক কর্মকর্তা।
গত ডিসেম্বর মাসে জেলায় মাদকদ্রব্য উদ্ধারে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন বাগমারা থানার পুলিশের এই অফিসার। এর আগে কেউ এক মাসে এতো মাদকদ্রব্য উদ্ধার করতে পারেনি।
থানাসূত্রে জানাগেছে ইতোপূর্বে বাগমারা থানার কোন পুলিশ মাদকদ্রব্য উদ্ধারে জেলার শ্রেষ্ঠ পুরস্কার পাননি।