জাল টাকা সনাক্ত করবে এডাটার পাওয়ার ব্যাংক পি৫০০০
নিজস্ব প্রতিবেদক: এডাটা পি৫০০০ মডেলের নতুন পাওয়ার ব্যাংক বাজারে নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড প্রা: লি:। নতুন এই পাওয়ার ব্যাংকটিতে রয়েছে ইউভি লাইট যার মাধ্যমে যে কোন টাকা জাল কিনা তা বুঝা যাবে অতি সহজেই।
এই পাওয়ার ব্যাংকটিতে আরও রয়েছে ৫০০০ এমএএইচ পর্যন্ত শক্তি ধারণ ক্ষমতা।
এছাড়াও পাওয়ার ব্যাংকটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যার ফলে এতে কোন দাগ কিংবা আচড়ঁ পরবে না।
১১৭গ্রাম ওজনের এই পাওয়ার ব্যাংকটিতে রয়েছে ৯৯*৪৩*২২ এমএম ডাইমেনশন এবং ডিসি ৫ভি/১.০এ ইনপুট ও ভিসি ৫ভি/১.০এ আউটপুট।
এক বছরের ওয়ারেন্টি সহ পাওয়ার ব্যাংকটির মূল্য মাত্র ৭৫০ টাকা।
পাওয়া যাবে গ্লোবাল ব্র্যান্ড এর যে কোন শাখায় অথবা অনুমোদিত ডিলার হাউজে।