প্রধানমন্ত্রীর নতুন এপিএস ইমরুল
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ বেতারের উপ-বার্তা নিয়ন্ত্রক এম এম ইমরুল কায়েস প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব (এপিএস) পদে নিয়োগ পেয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপ-নিয়ন্ত্রক (মনিটরিং অফিসার) হিসেবে সংযুক্ত এই কর্মকর্তাকে প্রেষণে প্রধানমন্ত্রীর এপিএস নিয়োগ রোববার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রীর প্রেস অনুবিভাগে প্রধানমন্ত্রীর প্রেস সচিবের দায়িত্বে আছেন ইহসানুল করিম। এই বিভাগে চারজন উপ-প্রেস সচিব, একজন সহকারী প্রেস সচিবসহ ১১ জন কর্মরত আছেন।
ইমরুলের এই নিয়োগের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিবের সংখ্যা হল দুটি।