ব্যবসায়ীক সফরে ভুটান গেলেন এনাগ্রুপের দুই কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: দেশের স্বনামধন্য ও সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রতিষ্ঠান এনা গ্রুপের দুই কর্মকর্তা ৬ দিনের ব্যবসায়ী সফরে ভুটান গেছেন।
সোমবার সকাল ১০ টায় Drukair বিমানে ভুটানের উদ্দেশ্যে ঢাকার শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেছেন তাঁরা।
এনা গ্রুপের অডিট শাখার জিএম, হারুনুর রশিদ এবং ক্রয় শাখার ব্যবস্থাপক মনিমুল হক। তাঁরা ব্যবসায়ীক উদ্দেশ্যে ভুটানে গেছেন বলে এনা গ্রুপ সূত্রে জানা গেছে।
৬ দিনের সফর শেষে আগামী ১৩ মে তাদের দেশে ফেরার কথা রয়েছে। তাঁরা সফল ভাবে ব্যবসায়ীক সফর শেষে দেশে ফেরার জন্য সকলের দোয়া চেয়েছেন।