বাগমারায় যমুনা ব্যাংক ভবানীগঞ্জ শাখার উদ্যোগে বৃক্ষ রোপণ
বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় যমুনা ব্যাংক ভবানীগঞ্জ শাখার পক্ষ থেকে উপজেলা চত্বরে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। জাতীয় বৃক্ষ রোপণ কর্মসূচী-২০১৯ এর আলোকে সামজিক দায়বদ্ধতার অংশ হিসেবে যমুনা ব্যাংকের ভবানীগঞ্জ শাখা এই বৃক্ষ রোপণের উদ্যোগ নেয়।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপণ কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ভবানীগঞ্জ শাখার ব্যবস্তাপক আব্দুল জব্বার, ম্যানেজার অপারেশন কে.এম. মাহাবুবুর রহমান, ক্যাশ ইনচার্জ গোলাম মোস্তফা, ক্রেডিট অফিসার মিজানুর রহমান,ক্যাশ অফিসার কামরুল হাসান, অফিসার আবু সাজ্জাদ, বাগমারা আসনের সংসদ সদস্যের প্রেস সচিব প্রভাষক জিল্লুর রহমান প্রমুখ।