সোমবার, ৮ জুন, ২০২৬

বাগমারার ঝিকরা ইউনিয়নে ভোটের মাধ্যমে ওয়ার্ড আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল শুরু

SONALISOMOY.COM
নভেম্বর ৯, ২০১৯
news-image

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড পর্যায়ে আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক তৃণমূল পর্যায় থেকে আ’লীগকে সুসংগঠিত করতে এই কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার বিকেলে ওয়ার্ড আ’লীগের ত্রি-বাষিক সম্মেলন উপলক্ষে গুনিয়াডাঙ্গা নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ে ইউনিয়ন আ’লীগের উদ্যোগে কাউন্সিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৫ নম্বর ওয়ার্ডে সভাপতি পদে একাধিক প্রার্থী হওয়ায় ব্যালোট পেপারে ভোটের মাধ্যমে সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে হাতি প্রতীকে ১৫০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন হাবিবুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাহাদত হোসেন মোরগ প্রতীকে ভোট পেয়েছেন ৫৯টি। বিনা প্রতিদ্বন্দ্বীতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রেজাউল করিম। ঝিকরা ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ওয়ার্ড আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আ’লীগের দলীয় কাউন্সিলে দায়িত্ব প্রাপ্ত আহ্বায়ক জেলা পরিষদ সদস্য মাহমুদুর রহমান রেজা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝিকরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ ফৌজদার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আফতাব উদ্দীন আবুল, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সভাপতি সাহাদত হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক মানিক প্রামানিক, ক্রীড়া সম্পাদক সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, ইউপি কেন্দ্র কমিটির আহ্বায়ক জাহিদুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ছাত্রলীগ নেতা পলাশ, সবুজ, জনি, রিপন, রানা, আব্দুর রউফ প্রমুখ।

এ সময় ইউনিয়ন আ’লীগের কার্যকরী কমিটির সদস্য সহ প্রতিটি ওয়ার্ড আ’লীগ ও সহযোগি সংগঠনের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।