আবেদনময়ী থাকাই যার কাজ
: এই গ্রহের সব থেকে রূপবতী নারীর নাম প্রিয়াঙ্কা চোপড়া।’ আমেরিকান বিনোদন টেলিভিশন চ্যানেল ‘এন্টারটেইনমেন্ট’ একবার এমন মন্তব্য করেছিল। মুক্তির অপেক্ষায় রয়েছে সেই রূপবতীর অভিনয় করা প্রথম হলিউড ছবি ‘বেওয়াচ’। যদিও সেখানে তাঁকে দেখা যাবে খল নায়িকার চরিত্রে। সাম্প্রতিক সময়ে আমেরিকান টেলিভিশনের সব থেকে আবেদনময়ী নারী তিনি। কিন্তু নিজেকে ‘সেক্স-সিম্বল’ ভাবতে কেমন লাগে তাঁর?
সম্প্রতি ভারতীয় এ অভিনেত্রীকে এমন প্রশ্ন করেছিল কসমোপলিটন ডটকম। উত্তরে প্রিয়াঙ্কা বলেছেন, এটাই তাঁর কাজ। তিনি বলেন, ‘আবেদনময়ী থাকা আমার কাজেরই অংশ। আমাকে ‘সেক্স-সিম্বল’ বললে ভুল হবে না। একজন অভিনেত্রীর কাজ তো আবেদন ছড়ানো।’ আবেদনময়ী হওয়াটা যদিও তাঁর জন্য মামুলি একটি ব্যাপার। কিন্তু এখানেও কথা আছে। শুধু ‘হট’ থাকা তাঁর কাজ নয়। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘তবে শুধু “হট” হয়ে থাকাই আমার মূল কাজ না।’
আসছে নতুন বছরের ২৬ মে মুক্তি পাবে ‘বেওয়াচ’ ছবিটি। সেখানে প্রিয়াঙ্কার বিপরীতে অভিনয় করেছেন ‘দ্য রক’ খ্যাত ডুয়াইন জনসন। রিফাইনারি টুয়েন্টি নাইন।