মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

বাগমারায় মহিলা আ.লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

SONALISOMOY.COM
এপ্রিল ৮, ২০১৭
news-image

বাগমারা প্রতিনিধি
গতকাল শনিবার সকালে উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে এক মতবিনিময় সভা সালেহা-ইমারত কোল্ডস্টোরেজে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মরিয়ম বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কোহিনুর খাতুনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মতিউর রহমান টুকু, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল। উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আ.লীগ নেত্রী নার্গিস খাতুন, মহিলা আ.লীগের সাবেক সভাপতি খতেজান বেগম। সভায় সংগঠনকে শক্তিশালী করার ও আগামি নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করার জন্য বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগ নেওয়া হয়।

পরে সাংসদ ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজকেন্দ্রে পরিদর্শন করেন। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সাংসদ সন্তোষ প্রকাশ করেন।