পশ্চিমবঙ্গে পুলিশ হেফাজতে ১১০ জনের মৃত্যু
ভারতের পশ্চিমবঙ্গে গত ছয় মাসে পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছে ১১০ জনের। এক প্রতিবেদনে চাঞ্চল্যকর এই তথ্য তুলে ধরেছে রাজ্যের মানবাধিকার কমিশন।
কমিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালের ২৩ নভেম্বর থেকে চলতি বছরের ১৬ মে পর্যন্ত রাজ্য
সরকারের দায়িত্বে থাকা বিভিন্ন কারাগার ও পুলিশের লকআপে এই মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে অনেক বিচারাধীনও বন্দী ছিলেন। তবে তাঁদের কেউ কেউ মারা গেছেন পুলিশ হেফাজতে আর কেউ মারা গেছেন জেল হেফাজতে। আজ কলকাতার গণমাধ্যমে এই খবরটি প্রকাশিত হয়